রাশেদ খাঁনকে কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে দুইবার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার

2026-07-31T19:07:36+00:00
2026-07-31T19:07:36+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
রাজনীতি
রাশেদ খাঁনকে কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম 
রাশেদ খাঁন ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে দুইবার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখবো। সে উত্তরে বললো, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’

তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও! এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোনও ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে এক টাকাও নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!’


রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোল-তাবোল বকা শুরু করেছে।’

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাশেদ খাঁন  নাসীরুদ্দীন পাটওয়ারী  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: