ফেনীর ‘বালুখেকো’ বিএনপি নেতা ঢাকায় ডিবি পুলিশের জালে

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও একাধিক মামলার জেরে উপজেলা বিএনপি নেতা আলমগীর

2026-07-31T22:33:00+00:00
2026-07-31T22:33:00+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
ফেনীর ‘বালুখেকো’ বিএনপি নেতা ঢাকায় ডিবি পুলিশের জালে
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩৩ পিএম 
আলমগীর সিদ্দিকী। ছবি : সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও একাধিক মামলার জেরে উপজেলা বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।   

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকার ‘হোটেল গ্র্যান্ড সার্কেল ইন’ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়ার উত্তর লাঙলমোড়া গ্রামের আমির হোসেনের ছেলে এবং তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাতে ছাগলনাইয়া শহিদ মিনার এলাকায় অবৈধ বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, এতে তিনজন আহত হন। এই ঘটনায় পরদিন আহত বিএনপিকর্মী রিয়াজ উদ্দিন টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ২৯ জুলাই ছাগলনাইয়া জিরো পয়েন্টে ওই মামলার প্রতিবাদে সমাবেশের চেষ্টা করলে আসামিপক্ষের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। 

আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে সবচেয়ে বড় চাঞ্চল্যের সৃষ্টি হয় ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ থাকা সরকারি স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু চুরির ঘটনায়। পুলিশ চুরির বালুবোঝাই কয়েকটি ট্রাক এবং চালকদের গ্রেফতার করলেও নেপথ্যে থাকা মূল হোতারা অধরাই ছিলেন। যদিও রিয়াজ উদ্দিন টিপু ও আলমগীর সিদ্দিকী উভয়ই পরস্পরের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।


ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ডিবির সহায়তায় ঢাকা থেকে গ্রেফতারের পর শুক্রবারই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, চুরির অভিযোগ, অপহরণ এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জেলাজুড়ে অপরাধ দমন ও পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ফেনী  বালুখেকো  বিএনপি নেতা  ঢাকা  ডিবি  পুলিশ  জাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: