রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারে থাকলেও রাজপথের আন্দোলন, সংগ্রাম ও জনগণের রাজনীতির মূল চেতনা ভুলে যাননি বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক

2026-07-31T23:56:39+00:00
2026-07-31T23:56:39+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজনীতি
রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৫৬ পিএম 
রাজধানীর নয়াপল্টনে সমাবেশে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংগৃহীত ছবি
সরকারে থাকলেও রাজপথের আন্দোলন, সংগ্রাম ও জনগণের রাজনীতির মূল চেতনা ভুলে যাননি বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং জাতীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য চলতে থাকলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে কটু ও অশালীন বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক মশাল মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পুরান ঢাকার মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে সমাপ্ত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, আজ রাজপথে নামার মূল উদ্দেশ্য হলো সবাইকে মনে করিয়ে দেওয়া যে, গণতান্ত্রিক অধিকার অর্জনের পর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার সক্ষমতা এখনো হারায়নি। তিনি অভিযোগ করেন, কিছু বেয়াদব ব্যক্তি পরাজিত স্বৈরাচারী শক্তির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। রাজনৈতিক এই অস্থিরতায় সবচেয়ে বেশি লাভবান হবে অপসারিত স্বৈরাচারী শক্তি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকারের ক্ষমতা চিরস্থায়ী নাও হতে পারে, তবে রাজপথ ও জনগণের রাজনীতিকে সবসময় হৃদয়ে ধারণ করতে হবে। জনগণের সুদৃঢ় ভিত্তি ও রাজপথের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।


উক্ত প্রতিবাদ মিছিলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাজপথ  রাজনীতি  কর্মসূচি  ইশরাক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: