রাজবাড়ীতে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে ব্যাটারিচালিত একটি ইজিবাইক থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শনিবার (১ আগস্ট) দুপুর

2026-08-01T17:53:02+00:00
2026-08-01T17:54:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৫:৫৪ পিএম
উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতার দুই মাদক কারবারি। ছবি : সময়ের আলো
রাজবাড়ীতে ব্যাটারিচালিত একটি ইজিবাইক থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার ফারুক হোসেন (৪২) ও একই উপজেলার সিরাজনগর এলাকার আজমত আলী (৩৫)। এর মধ্যে আজমত আলী পেশায় একজন ইজিবাইক চালক।


স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর থেকে দৌলতদিয়ার দিকে যাওয়ার পথে সন্দেহজনক গতিবিধির কারণে ইজিবাইকটি থামিয়ে এলাকাবাসী উল্লিখিত দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তারা বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা ও মাদক বহনকারী ইজিবাইকসহ দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে এসআই সোয়েবুর রহমানের নেতৃত্বে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উল্লিখিত তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   রাজবাড়ী  গাঁজা  মাদক কারবারি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: