শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

একটি সিনেমার নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে গুরুতর চোটের শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রাথমিক শারীরিক পরীক্ষার পর

2026-08-01T20:12:46+00:00
2026-08-01T20:12:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম 
ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি
একটি সিনেমার নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে গুরুতর চোটের শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রাথমিক শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরতে তাকে অন্তত ছয় সপ্তাহের জন্য পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অত্যন্ত পরিশ্রমসাধ্য ও শারীরিক কসরতপূর্ণ একটি নাচের কোরিওগ্রাফি চলাকালে এই দুর্ঘটনার মুখোমুখি হন রাশমিকা। বিস্তারিত পরীক্ষার পর দেখা গেছে, হিপের একটি গুরুত্বপূর্ণ টেনডন পুরোপুরি ছিঁড়ে গেছে।  

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ কোনো অভিনেত্রীর ক্ষেত্রে এমন মারাত্মক ইনজুরি বিরল। সাধারণত দীর্ঘসময় কঠোর অনুশীলন করা পেশাদার অ্যাথলেট বা অ্যাথলিটদের শরীরে এ ধরনের ‘টেনডন ইনজুরি’ দেখা যায়। চোটের গুরুত্ব বিবেচনা করে তাকে সব ধরনের শারীরিক পরিশ্রম ও কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া পরামর্শ দেওয়া হয়েছে। এই ৬ সপ্তাহের বিশ্রামের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে স্বাভাবিক চলাফেরায় ফিরতে হবে।


বর্তমানে রাশমিকার হাতে একসাথে ৪টি বড় বাজেটের সিনেমার কাজ রয়েছে। আচমকা এই দীর্ঘ বিরতির কারণে তার চলমান প্রজেক্টগুলোর শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। তবে পুরো ঘটনা নিয়ে রাশমিকা কিংবা তাঁর প্রতিনিধি দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শুটিং  গুরুতর  আহত  রাশমিকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: