এবার ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম।বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন তিনি। এবার এরই অংশ হিসেবেচলতি মাসের ২৮ তারিখ তিনি রাজধানীর

2026-08-01T19:40:32+00:00
2026-08-01T19:40:32+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
এবার ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম 
পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন তিনি। এবার এরই অংশ হিসেবে চলতি মাসের ২৮ তারিখ তিনি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে মঞ্চ মাতাবেন তিনি। বিষয়টি তিনি নিজেই ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্ট নিশ্চিত করেছেন। কনসার্টির আয়োজন করছে কেওয়াইএন আর্ট।

বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন হাসান রহিম। ইতোমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট করেছেন তিনি। 

এবার সেই বিশ্ব সফরের অংশ হিসেবেই এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করবেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।


আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তান-এর ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘তুররি জান্দি’ গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়। এছাড়া তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’।

এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত ওই কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করে তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঢাকা  পাকিস্তান  র‍্যাপার  হাসান রহিম  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: