ঢাকার ভাষা রপ্ত করছেন মধুমিতা, নতুন সিনেমায় বাঁধনের সঙ্গে জুটি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় আসছে আরও একটি নতুন সিনেমায়। এতে দুই বাংলার তারকা— বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একই

2026-08-01T17:49:07+00:00
2026-08-01T17:49:07+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ঢাকার ভাষা রপ্ত করছেন মধুমিতা, নতুন সিনেমায় বাঁধনের সঙ্গে জুটি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম 
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও কলকাতার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় আসছে আরও একটি নতুন সিনেমায়। এতে দুই বাংলার তারকা— বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে কলকাতার জনপ্রিয় মুখ মধুমিতা সরকারকে।   

ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ ও ‘দ্য ওয়াল’ সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘গুলশানের চামেলি’। ছবিটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের নির্মাতা মুহাম্মদ ইকবাল।

নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ‘দ্য ওয়াল’-কে মধুমিতা জানান, অনেক দিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা চলছিল, কিন্তু নানা জটিলতায় তা হচ্ছিল না। অবশেষে নতুন কাজটি হতে যাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। 

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘চামেলি’ চরিত্রটি বেশ বর্ণময় ও বৈচিত্র্যপূর্ণ, যেখানে তার অভিনয়ে নানা রূপের স্তর দেখতে পাবেন দর্শক। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তিনি ইতোমধ্যেই ঢাকার স্থানীয় আয়ত্ত করার কাজ শুরু করেছেন।


প্রযোজনা সংস্থার একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে আগামী ডিসেম্বর মাস থেকে সিনেমাটির মূল দৃশ্য ধারণের কাজ শুরু হবে। চলতি বছরের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসার পর এটিই হতে যাচ্ছে মধুমিতার প্রথম বড় পর্দায় প্রত্যাবর্তন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকার ভাষা  রপ্ত  মধুমিতা  সিনেমা  বাঁধন  জুটি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: