ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, সত্য নাকি গুঞ্জন?

ক্রীড়া ডেস্ক

একটি আমন্ত্রণপত্র, সেখানে লেখা- ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপনে সপরিবারে আপনার উপস্থিতি কামনা করছে।’ আমন্ত্রণ জানানো

2026-08-01T20:46:10+00:00
2026-08-01T20:46:10+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, সত্য নাকি গুঞ্জন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম 
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি : সংগৃহীত
একটি আমন্ত্রণপত্র, সেখানে লেখা- ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপনে সপরিবারে আপনার উপস্থিতি কামনা করছে।’ আমন্ত্রণ জানানো হয়েছে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাকেও।

কিন্তু কিছু আমন্ত্রণপত্রে অনুষ্ঠান শুরুর সময় লেখা ১ আগস্ট বেলা ২টায়, আবার কোনো জায়গায় বিকেল ৫টা। অনুষ্ঠান শুরুর সময় নিয়ে বিভ্রান্তিতে প্রশ্ন ওঠে, রোনালদো কি আসলেই বিয়ে করছেন নাকি গুঞ্জন।

পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘ভি প্লাস ফামা’-তে ফাঁস করা হয়েছে এই আমন্ত্রণপত্র। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে। এই গুঞ্জন আরও জোরালো হয় যখন পাপারাজ্জিরা একটি ছবি তোলে। যেখানে দেখা যায় মায়োর্কার একটি ইয়টে ছুটি কাটানোর সময় দুজনের আঙুলে একই রকমের হীরার আংটি। অনেক ভক্তই বিশ্বাস করতে শুরু করেন তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন।


তবে গুঞ্জনের অবসান ঘটতে সময় লাগেনি। একাধিক মিডিয়া আউটলেট ও বিয়ের ভেন্যুর কর্মকর্তারা এই প্রতিবেদনগুলো মিথ্যা বলে দাবি করেছে। 

আমন্ত্রণপত্রে উল্লেখিত বিয়ের ভেন্যু কুইন্তা দা রেগালেইরা। সিন্ত্রায় অবস্থিত এই ভেন্যু ১ আগস্ট জনসাধারণের জন্য খোলা রাখা হয়েছে এবং গুজবে ডুবে থাকা অনুষ্ঠানের পরিবর্তে সেখানে হবে একটি গানের কনসার্ট, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

অবশ্য গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে ইতিবাচক সাড়া পান রোনালদো। পর্তুগিজ তারকার বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন রদ্রিগেজ। বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছিলেন! ১৯ জুলাই বিশ্বকাপ শেষে তারা গাঁটছড়া বাঁধছেন বলে খবর বেরিয়েছিল। সেই সময় পার হয়েছে এবং আমন্ত্রণপত্র ফাঁস হওয়ার পর সেই গুঞ্জন হয়েছে আরও জোরালো, যার শেষ হতেও সময় লাগেনি।

সময়ের আলো/টিকে/কেএইচও


  বিষয়:   রোনালদো  জর্জিনা  বিয়ে  আমন্ত্রণপত্র  গুঞ্জন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: