মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী দ্রুতগতির বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় রমজান ব্যাপারী

2026-08-02T13:43:25+00:00
2026-08-02T13:43:25+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম 
প্রতীকী ছবি
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী দ্রুতগতির বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় রমজান ব্যাপারী (২০) নামের অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ডাসার থানার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক আকন ডাসার উপজেলার ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে এবং আহত রমজান ব্যাপারী একই উপজেলার ধুয়াশার বালিগ্রামের সোহেল ব্যাপারীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আশিক ও রমজান মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধুলগ্রাম বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা 'চন্দ্র পরিবহন'-এর একটি বাস তাদের সরাসরি ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে তারা দুজনই আশঙ্কাজনকভাবে আহত হন। ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। 

দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে রওনা হন, তবে পথিমধ্যেই চালক আশিক আকনের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত তরুণ রমজান ব্যাপারীকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে শনাক্ত করা এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মাদারীপুর  বাস  ধাক্কা  মোটরসাইকেল  চালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: