বাবার কাছে যাওয়া হলো না ছোট্ট শিশুর, অটোরিকশা কেড়ে নিল প্রাণ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অটোরিকশার চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যার দৌড়ে বাবার কোলে ওঠার কথা ছিল,

2026-08-02T10:40:56+00:00
2026-08-02T10:42:43+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাবার কাছে যাওয়া হলো না ছোট্ট শিশুর, অটোরিকশা কেড়ে নিল প্রাণ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১০:৪২ এএম
সড়ক দুর্ঘটনা। ছবি : প্রতীকী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অটোরিকশার চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যার দৌড়ে বাবার কোলে ওঠার কথা ছিল, সে গুরুতর আহত হয়ে পড়ে গেল রাস্তায়।

শনিবার (১ আগস্ট) উপজেলার নয়াপাড়া থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা এলাকার বাসিন্দা এবং স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রীতি মাদরাসায় যায়। দুপুরে ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া থানা রোড এলাকায় রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নেত্রকোনা  শিশু  অটোরিকশা  প্রাণ  সড়ক  দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: