মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল চালক আশিক আকন (২০) নামে যুবক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী

2026-08-02T08:44:14+00:00
2026-08-02T08:45:13+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৪৪ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৮:৪৫ এএম
মরদেহ। ছবি : প্রতীকী
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল চালক আশিক আকন (২০) নামে যুবক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও এক যুবক। 

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।


নিহত আশিক ধুলগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। আহত রমজান বেপারী (২০) একই উপজেলার ধুয়াশার বালিগ্রামের বাসিন্দা।

পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে রমজানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আশিক। পথিমধ্যে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত্যু ঘোষণা করেন এবং গুরুতর আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।

সময়ের আলো/মহু

  বিষয়:   মাদারীপুর  বাস  মোটরসাইকেল  চালক  নিহত  দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: