কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে চান মিয়া গাজী ওরফে চান্দু (৬৫) নামে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-08-02T08:21:45+00:00
2026-08-02T08:22:40+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:২১ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৮:২২ এএম
মরদেহ। ছবি : প্রতীকী
দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে চান মিয়া গাজী ওরফে চান্দু (৬৫) নামে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজের পেছনের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাচেলর হিসেবে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। তদন্তের অংশ হিসেবে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   কেরানীগঞ্জ  পরিত্যক্ত  ইটভাটা  রাজমিস্ত্রি  লাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: