কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু, চালক পলাতক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৪) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়িসহ পালিয়ে গেছে।শনিবার (১ আগস্ট) সন্ধ্যা

2026-08-02T08:15:04+00:00
2026-08-02T08:16:08+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু, চালক পলাতক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:১৫ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৮:১৬ এএম
মৃত শিশু। ছবি : প্রতীকী
ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৪) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়িসহ পালিয়ে গেছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আটিপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা চুনকুটিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফাতেমা আটিপাড়া মসজিদসংলগ্ন সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই স্থানীয়রা অটোরিকশাচালককে আটক করার চেষ্টা করেন। তবে, চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা রিমা বেগম বলেন, ‘এলাকায় অটোরিকশাগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। চালকদের অনেকেই পথচারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেন না। এ কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ একটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল।’

স্থানীয়দের অভিযোগ, চুনকুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। তারা দ্রুত পলাতক চালককে গ্রেফতার এবং এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   কেরানীগঞ্জ  অটোরিকশা  ধাক্কা  শিশু  মৃত্যু  চালক  পলাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: