কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান (১৭) নামে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম আগানগর

2026-08-01T17:19:59+00:00
2026-08-01T17:21:11+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৫:২১ পিএম
হাসান। ছবি : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান (১৭) নামে কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম আগানগর এলাকার বাঁশপট্টি বেরিবাঁধে এ ঘটনা ঘটে। নিহত হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি ওয়াশিং ফ্যাক্টরিতে হেলপারের কাজ করতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে হাসান এলাকায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এ সময় সাগর, রিফাতসহ কয়েকজন যুবক সেখানে এসে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান অভিযুক্তরা।


পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, কয়েকজন যুবক হাতে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের সঙ্গে হাসানের কথা কাটাকাটি হলে কিছুক্ষণ পর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের দাবি, ‘সিগারেট কেন খাচ্ছ’- এ প্রশ্নকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। পরে অভিযুক্তরা হাসানের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   কেরানীগঞ্জ  সিগারেট  কিশোর  ছুরিকাঘাত  হত্যা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: