প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সংগৃহীতএইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৭১৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৯৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। পাসের হার ৯৬ দশমিক ৫২ শতাংশ।
এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই সাফল্য। আমরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্ব দিয়ে থাকি। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভালো ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৭১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৩ জন উত্তীর্ণ এবং ১২২ জন জিপিএ-৫ অর্জন করেছে।
সময়ের আলো/এনএন