বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শুক্রবার

2026-10-31T16:55:08+00:00
2026-10-31T16:55:08+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম 
নুরুল হুদা ভূঁইয়া। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ইদুলপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুরুল হুদা মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়ক সংলগ্ন এলাকা অতিক্রম করছিলেন নুরুল হুদা। এ সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মহাসড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড়ো ভাই মো. নুরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ছোট ভাই নুরুল হুদা কিছুটা আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে অনেক সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি না পৌঁছানোয় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর দেখে হাসপাতালে খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরিটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  বিয়ের দাওয়াত  ব্যবসায়ীর মৃত্যু  নুরুল হুদা ভূঁইয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: