সরকারি জমি দখল করে ২০ দোকান নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ

রামগতি-কমলনগরে (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা প্রকাশ্যে দখল করে প্রায় ২০টি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক

2026-10-31T17:13:55+00:00
2026-10-31T17:13:55+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারি জমি দখল করে ২০ দোকান নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ
রামগতি-কমলনগরে (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম 
সরকারি জায়গা প্রকাশ্যে দখল করে প্রায় ২০টি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা প্রকাশ্যে দখল করে প্রায় ২০টি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক ঘেঁষা ও জিয়ার খালের পাড়ের এই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে খালের পাড় এবং প্রধান সড়ক সংলগ্ন খালি জায়গাজুড়ে টিনের বেষ্টনি দিয়ে ইট-পাথরে পাকা দেয়াল তুলে এসব দোকান নির্মাণ করছেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহার (কসাই বাহার নামে পরিচিত)। গত এক সপ্তাহ ধরে কাজ চললেও বর্তমানে তা প্রায় শেষের পথে।

​অভিযুক্ত মো. বাহার কসাই সরকারি জায়গা দখলের কথা স্বীকার করে গণমাধ্যমকে জানান, সরকারি জায়গায় ঘর তুলতেছি, কি হয়েছে! এটা আমি আলাপ-আলোচনা করে একটা বুঝ করেই তুলছি। সরকার জানে আর আমরা জানি।

​স্থানীয়রা অভিযোগ করেছেন, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই ক্ষমতার জোরে এই দখলের মহোৎসব চলছে।

তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করা হলেও পাউবোর কর্মকর্তারা সম্পূর্ণ নিশ্চুপ। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টো চাঁদাবাজির অপপ্রচারের শিকার হতে হয়।

​লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (রাজস্ব) মো. কামরুল আলম মিঠু জানান, ওই আঞ্চলিক সড়কের পূর্ব পাশে অন্তত ১০০ মিটার জায়গা পানি উন্নয়ন বোর্ডের। তবে এসব দখল ঠেকাতে তাদের নিজস্ব সক্ষমতা নেই দাবি করে তিনি বলেন, দখল উচ্ছেদের জন্য পরে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।

​এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, খবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সরকারি জমি দখল  ২০ দোকান নির্মাণ  স্থানীয়দের ক্ষোভ  রামগতি-কমলনগর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: