ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, যানজটে ভোগান্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার

2026-10-31T16:20:40+00:00
2026-10-31T16:20:40+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, যানজটে ভোগান্তি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম 
ঘটনাস্থলে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নেন। 

এর ধারাবাহিকতায় শনিবার দুপুর ২টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

তবে এবিষয়ে তাৎক্ষণিক কোনো কারখানার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক  অবরোধ  যানজট  ভোগান্তি  কালিয়াকৈর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: