মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নারী খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার

2026-08-01T10:25:05+00:00
2026-08-01T10:25:05+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:২৫ এএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নারী খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। 

নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।

মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেছেন।


জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।

খবর পেয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। ওসি একেএম ফজলুল হক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরতহালের পর মরদেহ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মধুপুর  দুর্বৃত্ত  বিএনপি  নেতা  মা  খুন  টাঙ্গাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: