রাজশাহীতে বালুবাহী ট্রাকের নিচে পড়ে দুই তরুণ নিহত

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর মোহনপুরে বাইক স্টান্ট করতে গিয়ে বালুবাহী ট্রাকের নিচে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত

2026-08-01T09:37:52+00:00
2026-08-01T09:38:38+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে বালুবাহী ট্রাকের নিচে পড়ে দুই তরুণ নিহত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৯:৩৮ এএম
প্রতীকী ছবি
রাজশাহীর মোহনপুরে বাইক স্টান্ট করতে গিয়ে বালুবাহী ট্রাকের নিচে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কেশরহাটের সাকেয়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে কাইয়ুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন (২২) সে নিহত রাতুলের বড় ভাই। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেল নিয়ে রাজশাহী-নওগাঁ সড়কে স্টান্ট করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী ১০ চাকার বালুবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে মোটরসাইকেলচালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য মোহনপুর থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে এর চালক পলাতক আছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  বাইক স্টান্ট  প্রাণ গেল  তরুণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: