রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর

2026-08-01T08:43:13+00:00
2026-08-01T08:43:13+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৩ এএম 
অভিযুক্ত ওমর ফারুক। ছবি : সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক নিজ বাড়িতে তার স্ত্রীর সঙ্গে শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রায় ২২ দিন আগে প্রাইভেট পড়তে আসা এক শিক্ষার্থীকে একা পেয়ে তিনি যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে অভিযোগ জানানো হলেও এর কোনো সমাধান মেলেনি বলে দাবি করা হয়েছে।


পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর পুলিশি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত ওমর ফারুক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তিনি কোনো অনৈতিক আচরণ করেননি। তার বাবা মজিবুর রহমানও এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের ৪ নম্বর ওয়ার্ডের রোকন। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা উচিত এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  শিশু  যৌন হয়রানি  অভিযোগে  জামায়াত নেতা  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: