চিঠি লিখে সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ

2026-10-31T19:30:53+00:00
2026-10-31T19:30:53+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চিঠি লিখে সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম 
ছবি : সময়ের আলো
সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  

শিক্ষার্থী হৃদয় (১৯) ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সে হতাশায় ভুগছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। পরিবারের সদস্যদের অজান্তে আজ দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও শিক্ষককে দায় এবং মা-বাবার প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়।

চিরকুটে তিনি লিখেছেন, পরীক্ষার ফলাফলের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। মা-বাবা তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনিও ভালো ফলাফলের জন্য চেষ্টা করেছে। তবে ফলাফলের পেছনে পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকের ভুলের বিষয়টিও চিরকুটে উল্লেখ করেছেন এই শিক্ষার্থী। চিরকুটের শেষে মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জেল হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  তালা  এইচএসসি  পরীক্ষা  অকৃতকার্য  শিক্ষার্থী  আত্মহত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: