ময়মনসিংহে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে

2026-11-02T16:03:00+00:00
2026-11-02T16:03:00+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি এলাকার লেংরার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, রাতে মাইজবাড়ি এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা তিনজন আহত হন।


স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দুজনের মৃত্যু হয়। নিহতদের একজন মাইজবাড়ি এলাকার মৌলানা মাজাহার। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ দুটি পিকআপ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালকদের আটক করা সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  পিকআপ  মুখোমুখি সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: