হুতিদের ঠেকাতেই সৌদি সামরিক জোটে বাংলাদেশ : হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হুতিদের প্রতিরোধে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।তিনি বলেছেন,

2026-08-02T16:42:58+00:00
2026-08-02T16:49:55+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হুতিদের ঠেকাতেই সৌদি সামরিক জোটে বাংলাদেশ : হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি
হুতিদের প্রতিরোধে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

তিনি বলেছেন, এই জোটে যোগ দেয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে।

রোববার (২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের ভূমিকা নির্দিষ্ট একটি হুমকি মোকাবিলাকে কেন্দ্র করে। এর সঙ্গে কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয় নেই।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধির বাংলাদেশ সফর দেশের ভারসাম্যপূর্ণ কূটনীতির ধারাবাহিকতা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হুতি  হুমায়ুন কবির  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: