এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হলেন ফজলুল হক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অবশেষে সরকার ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর

2026-08-02T16:53:43+00:00
2026-08-02T16:53:43+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হলেন ফজলুল হক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম 
মো. ফজলুল হক। সংগৃহীত ছবি
অবশেষে সরকার ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেন নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে।   

তিনি অতীতে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।  

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. ফজলুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা করেন। 

এর আগে, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সাবেক প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ গত ২৭ জুন শেষ হওয়ার পর থেকে প্রায় দেড় মাস পদটি শূন্য ছিল। সেই শূন্যতা পূরণ করতেই নতুন করে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ফজলুল হককে দায়িত্ব দেওয়া হলো।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সংগঠনের সদস্যদের একটি অংশ আন্দোলনে নামে। 

ওই পরিস্থিতিতে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। 

প্রায় এক বছর দায়িত্ব পালন করলেও হাফিজুর রহমানের মেয়াদে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও তার সময়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। 


তবে তফসিল প্রকাশের পর বাণিজ্য সংগঠন বিধিমালার কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে একাধিক ব্যবসায়ী সংগঠন আদালতে রিট করলে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে হাফিজুর রহমানের মেয়াদ শেষ হলে ২০২৫ সালের অক্টোবরে তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু চলমান আইনি জটিলতার কারণে তার পক্ষেও নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। পরে গত ফেব্রুয়ারিতে তার মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, যা গত ২৬ জুন শেষ হয়। 

এদিকে, চলতি বছরের মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই দাবির প্রতিফলন ঘটিয়ে সরকার ব্যবসায়ী মো. ফজলুল হককে প্রশাসকের দায়িত্ব দিয়েছে। 

দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক বলেন, সরকারের দেওয়া দায়িত্ব অনুযায়ী আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। 

এ লক্ষ্য পূরণে তিনি ফেডারেশনের সদস্য, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ফজলুল হক  এফবিসিসিআই 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: