৮ বছর পর অভিনয়ে ফিরছেন আমিন খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামিলি’ দিয়ে

2026-08-02T17:21:00+00:00
2026-08-02T17:21:00+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
৮ বছর পর অভিনয়ে ফিরছেন আমিন খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম 
চিত্রনায়ক আমিন খান। সংগৃহীত ছবি
আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামিলি’ দিয়ে নতুনভাবে ফিরে আসছেন তিনি।  

শনিবার (০১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় নির্মাতা সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে বলেন, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। মাঝখানে দীর্ঘ বিরতি থাকলেও এবার গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ থেকেই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এর মধ্যে অনেকগুলো কাজের সুযোগ এলেও ব্যাটে বলে মিলছিল না। এবারের গল্পটি আমার চমৎকার লেগেছে। 

তিনি আরও বলেন, এ ছাড়া সিনেমায় যারা অভিনয় করছেন, প্রতিটি আর্টিস্টিই গুণী। তাই ইকবাল যখন আমাকে কাজটি নিয়ে বলে, আমি তাদের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। 


রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম শিকার হন।

সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আমিন খান  অভিনতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: