সিরাজদিখানে শিশুকে হত্যার অভিযোগে মা আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে দুই বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশু আলিফার মা রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের

2026-08-02T19:09:57+00:00
2026-08-02T19:09:57+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে শিশুকে হত্যার অভিযোগে মা আটক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম 
শিশু সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জ সিরাজদিখানে দুই বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশু আলিফার মা রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের রাজমিস্ত্রি রিফাত শেখের সঙ্গে তিন বছর আগে কুমিল্লার রিমার বিয়ে হয়। রোববার সকাল ১০টায় আলিফকে তার দাদি সোনিয়া বেগম ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াতে যান। এর মধ্যে আলিফের বাবা রিফাত শেখ ঘরের গিয়ে মেয়েকে নিঃশ্বাস না নিতে দেখে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার আলিফাকে মৃত ঘোষণা করেন। এমন খবর ছড়িয়ে পড়লে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 


স্থানীয়রা বলেন, রিফাত ও রিমার মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। সে সেই বিরোধের জেরে নিজ সন্তানকে মেরে ফেলছেন। 

রিফাত বলেন, আমার মেয়েকে আমার স্ত্রী মেরে ফেলেছেন, না মারা গেছে ময়নাতদন্তের মাধ্যমে আমি জানতে চাই। 

আলিফার দাদি সোনিয়া বেগম বলেন, আমার নাতনিকে ছেলের বৌ রিমা মেরে ফেলছেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজদিখান  শিশু হত্যা  অভিযোগ  মা  আটক  মুন্সীগঞ্জ  সময়ের আলো  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: