গাংনীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহৃত লেগুনা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশুর

2026-08-02T18:36:13+00:00
2026-08-02T18:36:13+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাংনীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম 
ফিডিং কার্যক্রমে ব্যবহৃত ঘাতক লেগুনা গাড়ি। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহৃত লেগুনা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত লেগুনা গাড়ির ওপর উঠে খেলা খেলছিল আমির হামজা। এ সময় চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে দিলে সে নিচে পড়ে যায়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাংনী  গাড়ির চাকায  পিষ্ট  শিশু  মৃত্যু  সময়ের আলো  মেহেরপুর  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: