বন্ধ কারখানায় সংঘবদ্ধ লুট, আটক ৯ জনকে ছিনিয়ে নিল সহযোগীরা

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপ ভর্তি

2026-11-12T23:51:11+00:00
2026-11-12T23:51:11+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বন্ধ কারখানায় সংঘবদ্ধ লুট, আটক ৯ জনকে ছিনিয়ে নিল সহযোগীরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম 
বন্ধ কারখানায় সংঘবদ্ধ লুটের অভিযোগ। ছবি : সময়ের আলো
গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপ ভর্তি মালামালসহ স্থানীয়দের হাতে আটক নয়জনকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন কারখানার জমি ও ভবনের মালিকপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে মোজাম্মেল হক গাছা থানার ওসির কাছে দেওয়া লিখিত অভিযোগে জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চার তলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা কারখানাটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত বুধবার রাতে দেশি অস্ত্র নিয়ে একটি চক্র কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল একটি পিকআপে তুলতে থাকে।

এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভর্তি মালামালসহ নয়জনকে আটক করে। পরে পুলিশে দেওয়ার জন্য তাদের কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়। কিন্তু একপর্যায়ে মালিকপক্ষের লোকজন বাইরে গেলে অজ্ঞাতনামা কয়েকজন কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। এ সময় তাদের একজনকে আটক করা সম্ভব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আটক শরিফুল ইসলাম মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।

অভিযোগকারী জানান, ঘটনার ছবি ও ভিডিও চিত্রসহ কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপে তোলার দৃশ্য তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ পুলিশকে সরবরাহ করা হবে।

গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাছা থানার এসআই নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  মহানগরী  শরিফপুর  কারখানায়  লুটপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: