অস্ত্র তৈরির সরঞ্জামসহ ক্যাম্প থেকে রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ

2026-11-12T23:21:06+00:00
2026-11-12T23:21:06+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্র তৈরির সরঞ্জামসহ ক্যাম্প থেকে রোহিঙ্গা আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম 
অস্ত্র তৈরির সরঞ্জামসহ ক্যাম্প থেকে রোহিঙ্গা আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুরুল আমীন (২৮) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজারের জি/৭ ব্লকে এ অভিযান চালানো হয়।

আটক নুরুল আমীন ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের মো. হালিল-নুর জাহান দম্পতির ছেলে। 

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি দল নিয়মিত টহলের সময় ল্যাপটপের ব্যাগ হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে।

তার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, স্টেইনলেস স্টিলের পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  পিস্তল  ম্যাগজিন  গুলি  রোহিঙ্গা  গ্রেফতার  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন  এসআরবি  সময়ের আলো  অস্ত্র 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: