প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম
উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার। ছবি : সময়ের আলোকক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ ব্লকের আব্দু শুক্কুরের ছেলে।
এসআরবি জানায়, এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) একটি আভিযানিক দল বালুখালী এলাকায় ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় ইউনুসকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা