পদ্মার ২৩ কেজির কাতল, ৫৭৫০০ টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।

2026-11-12T20:46:44+00:00
2026-11-12T20:46:44+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পদ্মার ২৩ কেজির কাতল, ৫৭৫০০ টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম 
পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়ে বিশাল আকৃতির কাতল মাছটি। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে মাছটি ঢাকার গুলশান এলাকায় এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে চাপ জাল দিয়ে মাছটি শিকার করেন জেলে লুৎফর হালদার। পরে সকালে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৩ কেজি ওজনের কাতল মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় কেনেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদী দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের অন্যতম প্রাকৃতিক বিচরণক্ষেত্র। নদীতে পানি ও পরিবেশের অনুকূল পরিস্থিতি থাকলে এ ধরনের বড় আকৃতির মাছ জেলেদের জালে ধরা পড়ে। বড় মাছ নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের সমৃদ্ধিরও ইঙ্গিত দেয়। তবে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  দৌলতদিয়া  পদ্মা  নদী  জেলে  কাতল  মাছ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: