গরু চোর সন্দেহে আটক ৩, অগ্নিসংযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত এলাকাবাসী বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ

2026-11-12T20:09:54+00:00
2026-11-12T20:09:54+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
গরু চোর সন্দেহে আটক ৩, অগ্নিসংযোগ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম 
উত্তেজিত এলাকাবাসী বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে। ছবি : সময়ের আলো
বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত এলাকাবাসী বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ওই দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক আজিজ মীরার (৬৫) গোয়ালঘর থেকে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয় কতিপয় ব্যক্তি। এসময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় ওইসব ব্যক্তিরা। উপায় অন্তুর না পেয়ে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সাহায্য চান। জরুরি সেবা নাম্বারের ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে আসেন।

শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহারা দিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে তিনি গরু দেখতে না পেয়ে রাতেই খুঁজতে বের হন।

আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে আজিজ মীরাকে ডেকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গরু পালন করেন না বলে জানিয়েছেন। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে শাহাজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরবর্তীতে আজিজ মীরার গোয়াল ঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারণা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয় ঘটনা সকালে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেওয়ার জন্য উত্তেজিত জনতা পুলিশের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা (এলাকাবাসী) সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পার্শ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গরুর চুরির অভিযোগে আজিজ মীরা ও শ্যালকের পুত্র গৌরনদীর গোবর্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটকদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর পরই সকাল দশটার দিকে কতিপয় ব্যক্তি আজিজ মীরার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিসংযোগে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তিরা গরু চুরির সাথে জড়িত রয়েছে কিনা এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গরু চোর  সন্দেহ  আটক ৩  অগ্নিসংযোগ  বানারীপাড়া  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: