রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২৫০০ মামলা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ৫১৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে

2026-11-12T18:40:49+00:00
2026-11-12T18:40:49+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২৫০০ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো । ছবি : সংগৃহীত
রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ৫১৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে আইন অমান্যকারী ৬৭১টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারী এসব যানবাহনের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।


ডিএমপির ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষে, ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

সময়ের আলো/এসকে
  বিষয়:   রাজধানী  ট্রাফিক আইন  লঙ্ঘন  দায়  একদিন  ২৫০০ মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: