আয়শা হত্যা মামলা : স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর

2026-11-12T17:05:45+00:00
2026-11-12T17:05:45+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
আয়শা হত্যা মামলা : স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। ছবি : সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল মেম্বারকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেল। হত্যার পর ঘরে মরদেহ রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

সময়ের আলো/এনএন


  বিষয়:   আয়শা হত্যা  মামলা  স্বামীর মৃত্যুদণ্ড  সিলেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: