মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল

2026-11-12T14:35:01+00:00
2026-11-12T14:35:01+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম 
বিক্ষোভ ও সমাবেশ। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) মাগরিবের নামাজের পর হাজিরহাট বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলগুলোর নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেছে। অথচ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।


তারা আরও বলেন, এসব নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, যুবদল নেতা বাবুল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ অন্য নেতারা।

সময়ের আলো/জোই



  বিষয়:   মনপুরা  ভোলা  যুবদল  ছাত্রদল  স্বেচ্ছাসেবক দল  নিষিদ্ধ ছাত্রলীগ  নিষিদ্ধ যুবলীগ  বিক্ষোভ সমাবেশ  রাজনৈতিক কর্মসূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: