অভয়নগরে ১৯৮ বোতল মাদকসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় রকিবুল ইসলাম (২৮)

2026-11-12T14:29:28+00:00
2026-11-12T14:29:28+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
অভয়নগরে ১৯৮ বোতল মাদকসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম 
মাদকসহ আটক রকিবুল ইসলাম। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় রকিবুল ইসলাম (২৮) নামে এক গাড়িচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাশুয়াড়ী চৌরাস্তার মোড়ে অভয়নগর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। 


পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি তল্লাশি করে ৯৯ বোতল ফেয়ার ডিল ও ৯৯ বোতল উইংক্রকসহ মোট ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তি, জব্দকৃত প্রাইভেটকার ও উদ্ধার করা মাদকদ্রব্য অভয়নগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই

  বিষয়:   অভয়নগর  মাদক  প্রাইভেটকার জব্দ  চালক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: