পীরগঞ্জে কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন

পীরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া বালিকা

2026-11-12T15:53:07+00:00
2026-11-12T15:53:07+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন
পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, খনগাঁও বিশ্বাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোমল কান্তি রায়, গুডনেইবারসের প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান ও মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফাহাদ।


বক্তারা কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আত্মহত্যার মতো নেতিবাচক পথ পরিহার করে জীবনের ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং যেকোনো মানসিক সংকটে পরিবার ও আশপাশের মানুষের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে অতিথি ও শিক্ষার্থীরা ‘কখনো আত্মহত্যা করব না’—এমন শপথসংবলিত একটি ব্যানারে স্বাক্ষর করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   পীরগঞ্জ  ঠাকুরগাঁও  মানসিক স্বাস্থ্য  আত্মহত্যা প্রতিরোধ  কিশোরী  গুডনেইবারস বাংলাদেশ  সচেতনতামূলক ক্যাম্পেইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: