চট্টগ্রামে কুপিয়ে যুবক হত্যা, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবহান (৩৫) নামে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১১ নভেম্বর) দিবাগত

2026-11-12T20:33:22+00:00
2026-11-12T20:33:22+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে কুপিয়ে যুবক হত্যা, গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম 
বাকলিয়া থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবহান (৩৫) নামে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সোবহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মারামারি ও মাদক সংক্রান্ত ১৯টি মামলা আছে। বৃহস্পতিবার খুনের ঘটনায় জড়িত এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, মাদক ও আধিপত্য নিয়ে বিরোধের জেরে সোবহান নামে যুবক খুন হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত সোবহানের বিরুদ্ধে থানায় বহু মামলা আছে।

পুলিশ জানায়, ঘটনার আগে তক্তারপুল এলাকায় আব্দুর সোবহানের বাড়ির সামনের গলির মুখে শওকত গ্রুপের লোকজন এসে জড়ো হয়। এক পর্যায়ে সোবহানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন সোবহান। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। আসামিদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চট্টগ্রাম  যুবক হত্যা  গ্রেফতার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: