নাটোরে ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় দুটি ইটভাটার

2026-11-12T21:33:58+00:00
2026-11-12T21:35:31+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৯:৩৫ পিএম
অভিযানে দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, প্রচলিত আইন ও পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকে স্বাগত জানিয়েছেন পরিবেশ আন্দোলন বাংলাদেশ (বাপা) লালপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মোত্তালেব রায়হান। তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান প্রশংসনীয়। তবে শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করলে হবে না। এর আগেও এসব ইটভাটাকে একাধিকবার জরিমানা করা হয়েছে। এরপরও কার্যক্রম বন্ধ না হলে এ ধরনের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি বারবার আইন অমান্যকারী ভাটার মালিকদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   নাটোর  লালপুর  ছয় অবৈধ ইটভাটা  ৩০ লাখ টাকা জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: