লক্ষ্মীপুরে ১১টি শক্তিশালী বোমা উদ্ধার, পরে নিষ্ক্রিয়

সারাদেশ

লক্ষ্মীপুরে দুধের কৌটায় ভরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে

2026-11-12T21:26:40+00:00
2026-11-12T21:26:40+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে ১১টি শক্তিশালী বোমা উদ্ধার, পরে নিষ্ক্রিয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে দুধের কৌটায় ভরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে ৬টি বড় ও ৫টি ছোট বোমা ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে খালি ফসলি জমিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে সাইফুল ইসলাম নামে যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়।

যে বাড়ির উঠান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি ভাড়া থাকতেন। সোমবার তার থাকার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীর নামও রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়। এরপর থেকে সেগুলো পুলিশ পাহারায় রাখা হয়। আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাদের ভালোভাবে চিনতেন না।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে পরে মামলায় গ্রেফতার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠান থেকে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে, বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল।

সময়ের আলো/এনএন
  বিষয়:   লক্ষ্মীপুর  ১১টি শক্তিশালী বোমা  উদ্ধার  নিষ্ক্রিয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: