মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারাল ৩ বন্ধু

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার চর হাসান

2026-11-12T20:52:53+00:00
2026-11-12T20:52:53+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারাল ৩ বন্ধু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম 
প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) ও পূর্বচরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ শামীম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম, ইটভাটার শ্রমিক শাহাদাত ও শামীম তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর তরুণ শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় মারা যান। 

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে বালির মধ্যে মোটর সাইকেলের চাকা পিছলে যাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিন তরুণ নিহত হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   মোটরসাইকেল  নিয়ন্ত্রণ  প্রাণ হারাল ৩ বন্ধু  নোয়াখালী  সুবর্ণচর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: