রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণকাজের জন্য

2026-11-12T21:34:43+00:00
2026-11-12T21:34:43+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম 
রাজপাড়া থানা। ছবি : সংগৃহীত
রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণকাজের জন্য তৈরি একটি টিনশেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নিরাপত্তাকর্মীর নাম নাম ইসমাইল হোসেন (২২)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন গ্রামের বাড়িতে কাটিয়ে ছুটি বৃহস্পতিবারই কাজে যোগ দিয়েছিলেন তিনি। ইসমাইল হোসেন ওই এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, টিনশেড ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল ইসমাইলের মরদেহ। দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  মহানগরী  নির্মাণাধীন  ভবন  নিরাপত্তাকর্মী  ঝুলন্ত মরদেহ  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: