মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দেশে ফিরতে তার আরও

2026-08-03T21:28:14+00:00
2026-08-03T21:28:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে বাংলাদেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মির্জা আব্বাস  শারীরিক অবস্থা  উন্নতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: