বগুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভিন আক্তারকে

2026-08-04T08:37:54+00:00
2026-08-04T08:38:59+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩৭ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:৩৮ এএম
বগুড়া সদর থানা। ছবি : সংগৃহীত
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার পারভিন আক্তার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি গ্রামের বাসিন্দা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার ৮৪ নম্বর আসামি পারভিন আক্তার। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী বলে জানা গেছে।

ওসি আরও জানান, গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বগুড়া  বিস্ফোরক  মামলা  নিষিদ্ধ  মহিলা লীগ  নেত্রী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: