কালিয়াকৈরে ভূমি অফিসে অনিয়ম, কর্মকর্তাকে সর্তকবার্তা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিস হঠাৎ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে সেবা গ্রহীতাদের ভোগান্তি ও অফিসে বিরাজমান বিভিন্ন

2026-08-04T00:20:19+00:00
2026-08-04T00:33:15+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ভূমি অফিসে অনিয়ম, কর্মকর্তাকে সর্তকবার্তা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২০ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১২:৩৩ এএম
ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিস হঠাৎ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে সেবা গ্রহীতাদের ভোগান্তি ও অফিসে বিরাজমান বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে অসন্তোষ  প্রকাশ করে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেন।

সোমবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার সফিপুর ভূমি অফিস পরিদর্শন কালে এ সর্তকবার্তা দেন জেলা প্রশাসক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সফিপুর ভূমি অফিসে নামজারি, খাজনা আদায় এবং বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে স্থানীয়দের নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠে। সাধারণ সেবা গ্রহীতাদের অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসক সরাসরি সরেজমিনে ভূমি কার্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি অফিস কক্ষ, রেকর্ডপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। এছাড়া উপস্থিত সেবা প্রার্থীদের সাথে কথা বলে তাদের অভিযোগ শোনেন। অনিয়ম ও কাজে ধীরগতির প্রমাণ পেয়ে জেলা প্রশাসক তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া জানান, সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদশর্নকালে কিছু অনিয়ম রয়েছে। তাই ওই কর্মকর্তা প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। যদি আবার এরকম কোনো অনিয়ম পাওয়া যায়। তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার হাসিবুর রহমান।

সময়ের আলো/আতা
  বিষয়:   কালিয়াকৈর  ভূমি কর্মকর্তা  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: