শেরপুরে ইয়াবা ও মদসহ দুই সহোদর গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের জগন্নাথপাড়া

2026-11-05T14:42:58+00:00
2026-11-05T14:42:58+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে ইয়াবা ও মদসহ দুই সহোদর গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম 
দুই ভাইকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের জগন্নাথপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. সাফি হোসেন (৩২) ও মো. আল আমিন হোসেন (২৪)। তারা জগন্নাথপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জগন্নাথপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সাফি ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়।


শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বগুড়া  শেরপুর  ইয়াবা  মদ উদ্ধার  দুই ভাই গ্রেফতার  মাদকবিরোধী অভিযান  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  পুলিশ অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: