রঙ কারখানার আড়ালে ইয়াবার উৎপাদন, গ্রেফতার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় রঙের কারখানার আড়ালে গড়ে ওঠা একটি বিশাল ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

2026-08-03T23:42:48+00:00
2026-08-03T23:42:48+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রঙ কারখানার আড়ালে ইয়াবার উৎপাদন, গ্রেফতার ১
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম 
রঙ কারখানার আড়ালে ইয়াবার উৎপাদন, গ্রেফতার ১। ছবি : সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় রঙের কারখানার আড়ালে গড়ে ওঠা একটি বিশাল ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযানে ১৯ হাজার পিস তৈরি ইয়াবা, বিপুল পরিমাণ ইয়াবা তৈরির পাউডার ও আধুনিক সরঞ্জামসহ নাসির (২৮) নামে এক মূল কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনা নগর এলাকায় মদিনা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেফতারকৃত নাসির ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি রঙের কারখানার আড়ালে গত প্রায় ১০ বছর ধরে গোপনে ইয়াবা তৈরি করে আসছিল। এখান থেকে তৈরি ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো। গত রবিবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ইয়াবা ডিলারকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই কারখানার সন্ধান পায় র‍্যাব। পরে মদিনা নগর এলাকার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক তৈরির সরঞ্জাম ও ১৯ হাজার পিস ইয়াবাসহ নাসিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত নাসির একজন অত্যন্ত দক্ষ ইয়াবা প্রস্তুতকারক ও কেমিস্ট। সে কেমিক্যাল মিশ্রণের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই মাদকের ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতেও কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছিল র‍্যাব-১০। সেই অভিযানে ১৯৬৮ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে কেরানীগঞ্জে দুটি ইয়াবা কারখানার সন্ধান মেলায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রঙ কারখানা  ইয়াবা  উৎপাদন  গ্রেফতার  কেরানীগঞ্জ  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: