বিরোধীদল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তবে, নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম

2026-08-04T09:59:05+00:00
2026-08-04T10:01:08+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
বিরোধীদল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১০:০১ এএম
১২ সদস্যের কমিটি অংশ নিচ্ছে প্রথম বৈঠকে। ছবি : সময়ের আলো কোলাজ
জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তবে, নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটিই প্রথম বৈঠকে অংশ নিচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে এ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সংবিধানের বিভিন্ন বিধান, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। গত ১৩ জুলাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তবে, বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়ে আসছে।


কমিটি গঠনের সময় ১৭ সদস্যের কাঠামোর প্রস্তাব দেওয়া হলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়। বিরোধী দল থেকে নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছিল। তবে, নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটিই প্রথম বৈঠকে অংশ নিচ্ছে।

প্রস্তাবিত ১৭ সদস্যের কমিটিতে বিএনপি থেকে সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে একজন, গণসংহতি আন্দোলন থেকে একজন, গণঅধিকার পরিষদ থেকে একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকে একজন এবং বিরোধী দলের জন্য পাঁচটি আসন রাখার কথা ছিল।

সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানান, কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সদস্যদের নাম জমা দেয়নি।

বর্তমানে গঠিত ১২ সদস্যের কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন- চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

সময়ের আলো/মহু


  বিষয়:   বিরোধীদল  সংবিধান  সংশোধন  কমিটি  বৈঠক  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: