যত টাকায় কেনা যাবে জুলাই জাদুঘরের টিকিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি

2026-08-04T12:58:04+00:00
2026-08-04T12:58:04+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যত টাকায় কেনা যাবে জুলাই জাদুঘরের টিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পিএম 
জুলাই স্মৃতি জাদুঘর। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধু যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন পর্যায়, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, ভিডিও চিত্র এবং নানা স্মারক নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর।


প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 

সময়ের আলো/আআ
  বিষয়:   জুলাই  জাদুঘর  টিকিট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: